slider

কটিয়াদীতে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশতাকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাইল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button