রাজারহাটে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টন শেখ কামালের জন্মদিন পালিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে পুস্পস্তাবক অর্পন স্মৃতিচারণ মৃলক আলোচনা এবং দোয়া মাহফিল সভা ও সনদ এবং গাছের চারা বিতরণ কর হয়।
শনিবার ৫ শে আগষ্ট সকল ১০ টায় উপজেলা পরিষদ শহীদ মিনারে শেখ কামালের স্মৃতিতে পৃস্পস্তাপবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার এর পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার নৃরে তাসনিম সহ অন্যান্য কর্মকর্তাগন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত স্মৃতিচারণ মৃলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আরিফুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, রাজারহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল আনোয়ার, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো: আশিকুর রহমান লিমন, প্রেসক্লাব রাজারহাটের যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত শিক্ষক প্রতিনিধি নুর ইসলাম প্রমূখ।
এসময় যুব প্রশিক্ষণপ্রাপ্ত দের মাঝে হাঁস মুরগি গাভী পালনের সনদ বিতরণ করেন।
পরিশেষে রাজারহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দৃর্গারাম আবাসনে শতাধিক ফলদ গাছের চারা রোপনের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান। এসময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল আনোয়ার, রাজারহাট সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজু প্রমূখ।



