যেকোনো মূল্যে ট্রফি চান মেসি!

গতবার হয়নি৷ ফাইনালে উঠেও হেরে গিয়েছিল আর্জেন্টিনা৷ এবার সেই হতাশা পুরোপুরি পুষিয়ে নিতে চান বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি৷ এবার যাতে ফের খেতাব ফসকে যায় এটা তিনি চান না৷ যেকোনো মূল্যে ট্রফি জিততে মরিয়া মেসি৷ আর্জেন্তিনার তারকা ফুটবলারটি বলেন, ‘এখানে আসার সময় আমাদের লক্ষ্য ছিল আরেকটি ফাইনাল খেলা৷ আমরা সেই লক্ষ্য পূরণ করেছি৷’’ গত দু’বছরে দুটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেললেও কিছু না পাওয়ার হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। টানা তৃতীয়বার ফাইনালে ওঠার পর অধিনায়ক লিওনেল মেসি আশা করছেন, এবার আর খেতাব ফসকে যাবে না। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া৷ আশাকরি সেটা পূরণ হবে৷’ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মোট ১৮টি গোল করেছে আর্জেন্টিনা৷ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের (৫৫) রেকর্ড গড়া মেসি সব মিলিয়ে এই টুর্নামেন্টে পাঁচটি গোল করেছেন৷ ফাইনালেও গোল করতে চাইছেন৷




