slider

প্রতিভাবান শিশুদের সম্মাননা স্মারক প্রদান

রাজশাহী : মানবতা কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিভাবান শিশুদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজশাহী নগরীর সেন্ট লুইস স্কুলের শিক্ষার্থী ঐশী সরকারকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ঐশী সরকার চিত্রাংকনে জাতীয় পর্যায়ে চান্স পাওয়ায় তাকে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়।

উক্ত সম্মাননা স্মারক প্রদানে উপস্থিত ছিলেন মানবতা কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দীন মিঠু। মানবতা কল্যাণ সংস্থার মধ্য নওদা পাড়া শাখার টিম পরিচালক সাইমুম। সেন্ট লুইস স্কুলের মেন্টর থমাস বাস্কি,সিস্টার ময়না, সহকারি শিক্ষক আলমগির প্রমূখ।

মানবতা কল্যান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য শিশুদের উতসাহ প্রদান করা যেন তারা তাদের প্রতিভা কাজে লাগিয়ে সামনে দেশের জন্য কিছু করতে পারে আমরা প্রতিভাবান শিশুদের সুপ্ত প্রতিভা গুলো যেন ঝরে না পরে সেই চেষ্টার উদ্দেশ্য আজকে আমাদের ক্ষুদ্র প্রয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button