শিরোপা সম্ভাবনা থাকছে দোলেশ্বরের

শিরোপার সম্ভাবনা ক্ষীণ প্রাইম দোলেশ্বরের। আশার কথা একটা সুযোগ এখনো তাদের সামনে রয়েছে। রিম্যাচে আবাহনীকে বড় ব্যাবধানে হারালে তারাও শিরোপা উৎসবটা করতে পারে। যা একেবারেই অসম্ভব।
অথচ বিকেএসপিতে সেদিনের ম্যাচে সবই ছিল তাদের অনুকূলে। আবাহনীকে ২০০ রানের আগেই অলআউট করে দিয়ে জয়ের স্বপ্নে যখন বিভোর প্রাইম দোলেশ্বর। তখনই পরিকল্পিত ঘটনা বা সাজানো ঘটনার মঞ্চস্থ। দুই আম্পায়ার মাঠ ছেড়ে চলে গেলেন। ম্যাচ রেফারি নজীরবিহীনভাবে জানান দিলেন দুই আম্পায়ার অসুস্থ তাই ম্যাচ অনুষ্ঠান সম্ভব না। লীগ শেষ এখন সে অসামাপ্ত ম্যাচটা আবার হবে এবং নতুন করে। যা হোক, সবই যে পরিকল্পিত সেটা তারা বুঝেও ভয়ে প্রতিবাদও করতে পারছে না। ‘সব মেনেই তো যাচ্ছি’- শীর্ষ এক কর্তা টেলিফোনে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন। ‘আমরা খেলতে এসেছি, অন্য কিছু করতে নয়।’ সে অনেক কথা।
এদিকে বুধবার রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। প্রথম ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ সুবিধাই করতে পারেনি ব্যাট হাতে।
শিরোপাপ্রত্যাশী দলটি অল আউট হয়ে যায় ১৪৩ রানে। মিডল অর্ডারে আসিফ আহমেদ একাই টিকে ছিলেন শেষ পর্যন্ত। ৫৯ রান করেছিলেন তিনি। এ ছাড়া পাওয়ান নেগির ১৬ রান উল্লেখযোগ্য। সৌম্য সরকার, মোহাম্মাদ মিথুন রান পাননি কেউই। দোলেশ্বরের রাহাতুল লাভ করেন চার উইকেট।
এ ছাড়া আল আমিন নেন তিনটি। এরপর খেলতে নেমে প্রাইম দোলেশ্বর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছায় ২৫.৫ ওভারেই তিন উইকেট হারিয়ে। রকিবুল এ ম্যাচেও দারুণ খেলেন। ৬৬ রানে ছিলেন অপরাজিত।
এ ছাড়া রনি তালুকদারের ৪২ এবং সচিনের ২৩ রান উল্লেখযোগ্য। তাইজুল, আবু হায়দার ও আলাউদ্দিন বাবু নেন একটি করে উইকেট।




