slider

বাউফল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক জাকির

মো. দুলাল হোসেন(বাউফল): বহুল প্রতীক্ষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটুয়াখালীর বাউফল শাখার কার্যকরী সংসদ নির্বাচন-২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে দীর্ঘ ২৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে প্রিজাইডিং কর্মকর্তা পটুয়াখালীর ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সভাপতি পদে পশ্চিম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান খান ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে ভূইয়ার হাট সরকারি প্রাথমক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন কে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে উপজেলার ১৪’শ ৪ জন ভোটারের মধ্যে ১২’শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ কামরুজ্জামান খান ফিরোজ পেয়েছেন ৬৯৭ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ মামুন হোসেন পেয়েছেন ২৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন পেয়েছেন ৫৪৯ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন পেয়েছেন ৪১০ ভোট। সাংঠনিক সম্পাদক পদে মোঃ মহিউদ্দিন সিকদার ৬৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী মোঃ আঃ লতিফ ৫৩৭ ভোট পেয়েছেন।

সভাপতি মো: কামরুজ্জামান খান ফিরোজ প্রতিবেদককে জানান, আমি সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকদের কল‍্যানে কাজ করে যাব এবং বাউফল প্রাথমিক শিক্ষক সমিতিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button