শিক্ষার মানোন্নয়নে আমাদের করনীয় বিষয়ক মতবিনিময় সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা: রওনাক আহমেদ বলেছেন মেধা বুদ্ধির উৎকর্ষতা সাধনে শিক্ষক শিক্ষার্থীদের কঠোর মনোনিবেশ করতে হবে।
জ্ঞান বিজ্ঞানের যুগে পৃথিবী জয় করার অন্যতম হাতিয়ার যুগোপযোগী পড়াশোনা।
গতকাল স্কুলটির ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিক উদ্দিন, একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, অভিভাবক সদস্য মঙ্গল কান্দি ফাজিল ডিগ্রি মাদরাসা, সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন।
উপস্থিত ছিলেন স্কুলের আজীবন দাতা ও ম্যানেজিং কমিটির দাতা সদস্য আহমেদ ফারজাদ বিন রওনাক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন প্রমুখ।



