খেলা
মিসবাহদের সঙ্গে ইনজামামও ইংল্যান্ডে

মিসবাহদের আসন্ন ইংল্যান্ড সফরে দলের সফরসঙ্গী হয়ে যেতে পারেন ইনজামাম- উল- হক, এমন একটা খবর ছিলই। তবে, লম্বা সফরের পুরোটায় নয়, পাকিস্তানের নির্বাচক প্রধান বিলেতের মাটিতে পা রাখছেন তৃতীয় টেস্টের পর।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক নিজে মাঠে বসে তদারকি করবেন কুক বাহিনীর বিরুদ্ধে মিসবাহ ব্রিগেড কেমন পারফরমেন্স করে। এছাড়াও, পাকিস্তানের ‘এ’ দলের
ক্রিকেটারদের ওপরও নজর রাখবেন ‘ইনজি’।
পুরো সফরের জন্য নির্বাচক প্রধানকে পাঠানোর কথা আগে ভাবলেও পরেরদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিছিয়ে আসে সে ভাবনা থেকে। কারন, অনাবশ্যক অর্থ খরচ করতে চাইছে না তারা। ওভালে চতুর্থ টেস্ট এবং তারপরের একদিনের সিরিজ ও একমাত্র টি- টোয়েন্টি ম্যাচে মিসবাহদের জরিপ করবেন ইনজামাম।




