sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪৬

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো এক হাজার ২৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৫৩৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৭৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে দুই হাজার ৫৩০ জন ঢাকায় এবং এক হাজার ২৬১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার একজন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ১৪২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১২ হাজার ২৬৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে আট হাজার ৪০২ জন ঢাকার ও বাকি তিন হাজার ৮৬২ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button