দেশে এমন একটি মানুষ নাই, যে শেখ হাসিনার সাহায্য পান নাই–খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ দেশের এমন একটি মানুষ নাই, যে শেখ হাসিনার সাহায্য পান নাই। সে বিএনপি হোক, জামায়াত হোক, জাতীয় পার্টি হোক বা অন্য যে কোন দলের হোক। যারা নি¤œ আয়ের মানুষ তাদেরকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তার আওতায় এনে শেখ হাসিনা তাদের সাহায্য করছে। যাদের ছেলে মেয়েরা লিখাপাড়া করছে, তাদের ছেলে মেয়েরা বিনামূল্যে বই পাচ্ছে। যারা কৃষক তাদেরকে ভর্তুকির সার বীজ দিয়ে সাহায্য করছে। সর্বপরি দেশের প্রত্যেক নাগরিক কোন না কোন ভাবে শেখ হাসিনা সরকারের সাহায্য পাচ্ছে। ১১ জুলাই মঙ্গলবার বেলা ৩টায় নিয়ামতপুর সরকারী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড খোদাদাদ খান পিটু। সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের সঞ্চালনায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ারুজ্জামান সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ^াস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, কার্য নির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
সাধন চন্দ্র মজুমদার বলেন, এখনি আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কার পক্ষে থাকবেন? উন্নয়নের পক্ষে নাকি অগ্নি সন্ত্রাসীদের পক্ষে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচকে বানচাল করতে ঐ বিএনপি জামায়াতের পেত্¥া আবারও মাঠে নেমেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আপনাদের সজাগ থাকতে হবে। দেশের যুব সমাজকে মাঠে সজাগ থাকতে হবে। যাতে ঐ বিএনপি জামায়াত ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে না পারে।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাড খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়ের সঞ্চালনায় আগামী তিন বছরের জন্য মোতালেব হোসেন বাবরকে সভাপতি ও মাহাদী হাসান পায়েলকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।




