slider

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আশু সুস্থতা কামনা করে ১১ জুলাই মঙ্গলবার দুপুরে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিলে মুনাজাত করেন মাওলানা মোঃ নাছির উদ্দীন। সংগঠনের আহবায়ক শাহজাহান সওদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সমাগতদের উদ্দেশ্যে ড. মোশাররফের সাথে সিঙ্গাপুরে অবস্থানরত ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন ভার্চ্যুয়াল বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এর সুস্থতার জন্য সকলের প্রতি দোয়ার অনুরোধ করেন। গাজিপুরস্থ তিতাস ভবন প্রাঙ্গনে মিলাদ মাহফিলে মুনাজাতে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভুইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ ভুইয়া, হোমনা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ছাদেক হোসেন সরকার, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর মোল্লা,কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন আহমেদ,তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভুইঁয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজ্বী আলী হোসেন মোল্লা, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি জাহাঙ্গীর আলম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button