বিএনপি কাপাসিয়ার ঈদ শুভেচ্ছা ও সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাপাসিয়ায় উপজেলার শাখার (একাংশের) উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) দুপুরে বিএনপির কাপাসিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের পিতা মোমতাজ উদ্দিন মাষ্টার ফাউন্ডেশনের আয়োজনে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী বাজারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোঃ সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হক।
বিএনপির উপজেলা সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জামালউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক কফিলউদ্দিন বেপারি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বেপারি, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মোশাররফ হোসেন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল হক সরোয়ার, জিয়া সৃতি সংসদ সনমানিয়া ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন টিটু ও কেন্দ্রীয় জিয়া পরিষদের রাব্বিল আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল ও মৎস্যজীবিদলের নেতাকর্মীদের সাথে বিএনপির এসব সিনিয়র নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সেলিম বলেন আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি বিএনপির সকল কর্মসূচী কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
জামাল উদ্দিন আহমেদ বলেন আমরা কেন্দ্রীয় নিদের্শন মোতাবেক কাজ করছি। তারেক রহমানকে বাংলা মাটিতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।




