slider
মসজিদ সংস্কারে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন এসএম ইয়াকুব আলী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার পৌরসভাধীন গাংড়া মোল্লাপাড়া জামে মসজিদ সংস্কারের জন্য নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা করেন আগামী দ্বাদশ জাতীয় সাংসদীয় আসন ৮৯ যশোর-৫ মনিরামপুর আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে ব্যাপক প্রচারণায় আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।
আজ শুক্রবার (৭ জুলাই) এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ সংস্কারের এক লক্ষ টাকার চেক কমিটির সভাপতি আব্দুস সালাম ও ঈমাম নাজমুস সাকিবের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।




