slider

নিয়ামতপুরে ভ্যান চুরির সময় আটক

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে রাতে বাড়ি থেকে চার্জার চালিত অটো ভ্যান চুরির সময় হাতেনাতে আতাউর রহমান (২৮) নামে ধরা হয়েছে এক চোরকে। শুক্রবার (৭ জুলাই) রাত ১ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের চৌরি(আমইল) গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

আটকের পর জনতার হাতে মারধরের শিকার হন ওই ব্যক্তি। খবর পেয়ে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভ্যানের মালিক আনিছার রহমান জানান, তিনি রাতে বাড়ির বারান্দায় ভ্যান চার্জে দিয়ে ঘুমিয়েছিলেন। এসময় ওই ব্যক্তি নকল চাবি ব্যবহার করে ভ্যানটি নিয়ে পালিয়ে যাবে।

এমন সময় প্রকৃতির ডাকে আমি ঘর থেকে বাহির হলে চোরকে দেখতে পায়। এসময় গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে গ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

চিকিৎসা শেষে থানায় গিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে থানায় চুরি মামলা রুজু করা হয়েছে। আটক চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button