জামির ক্রেতাকে হয়রানি করতে দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা, প্রতিকার দাবি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জায়গার ক্রেতাকে জায়গা বুজিয়ে না দিয়ে উল্টো মিথ্যা ধর্ষণ মামলার অভিযোগ পাওয়া গেছে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে ৫ জুলাই বুধবার বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী দুই ভাই সহ বিশিষ্টজনেরা। স্থানীয় মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে শায়েস্তা নগর গ্রামবাসী আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শায়েস্তা নগর গ্রামের সাবেক মেম্বার মনু মোল্লার প্রবাসী ছেলে ফারুক মোল্লা, বলেন, তিনি একই গ্রামের শরিফ ভুইয়া ও হাছিনা বেগম থেকে ৬৫ শতাংশ জায়গা দলিল সম্পাদনে ক্রয় করার পর জায়গাটি বুজিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু বিক্রেতা দুজনেই সময়ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে তিনজন সার্ভেয়ার (আমিন) জায়গার পরিমাপের পর খুটি বসানো হয়। এরপর বিক্রেতাদ্বয় ও লোকজন নিয়ে খুটি তুলে সরিয়ে ফেলে। পরে ফারুক মোল্লা ২৫ মে মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর গ্রাম আদালতে অভিযোগ দিলে, ২৮ মে কুমিল্লা কোর্টে শরিফ ভুইয়ার মেয়ে সুমাইয়া প্রবাসী আপন দুই ভাই ফারুক মোল্লা ও আবু আহম্মেদ এর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফারুক ও আবু আহম্মেদের অসুস্থ পিতা সাবেক মেম্বার মনু মোল্লা, (সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মোঃ মফিজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ টিপু মিয়া, মোঃ শাহ আলম। তাঁরা বলেন, শরিফ ভুইয়ার মেয়ে সুমাইয়ার তিনটি বিবাহ হয়েছে, স্বামীদের কাছ থেকে টাকা আদায়, সাধারণ মানুষকে মামলা দায়ের, অর্থ আদায় হয়রানি করা হলো শরিফ ভুইয়ার বানিজ্যিক কর্মকান্ড। ভুক্তভোগী পরিবারটি যেনো মামলা থেকে অব্যাহতি, ন্যায় বিচার এবং বেদখল আংশিক জমি বুজে পায় সেই ব্যবস্থা নিতে মাননীয় আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা কামনা করেন।




