ঘিওরে শিশু বিনোদন কেন্দ্র উদ্ধোধন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে শিশু বিনোদন কেন্দ্রটি শুভ উদ্ধোধন করা হয়েছে। পবিত্র ঈদুল আযআর আগের দিন উপজেলার গোলাপনগর এলাকায় ছায়নীড় শিশু শিক্ষা ও বিনোদন কেন্দ্র উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, ঘিওর ডি, এন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহমান ওয়ায়েসী ও ঘিওর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম তারা প্রমুখ।
প্রাকৃতিক মনোমুগদ্ধকর পরিবেশে বিনোদন কেন্দ্রে নানা ধরনের স্পট, খেলার রাইড, সুস্বাদু মুখরোচক খাবার জলাধারে নৌকায় বেড়ানোসহ ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে শিক্ষা কর্ণার, লাইব্রেরী, প্রাচীন বাংলার ঐতিহ্য স্টলসহ নানা আয়োজন। এ ধরনের বিনোদন কেন্দ্র এলাকায় এই প্রথম। এমন উদ্যোগ শিশুদের
সঙ্গে শিক্ষার বন্ধনকে আরো দৃঢ় করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাঈমুর রহমান দুর্জয় বলেন, এই বিনোদন কেন্দ্র শিশুদের মনোবিকাশে সহায়তা করবে। সেই সাথে ঘিওরবাসী পরিচ্ছন্ন পরিপাটি, নিড়িবিলি পরিবেশে প্রকৃতির খুব কাছে কিছুটা সময় কাটাতে পারবেন।




