slider

উদযাপিত হলো কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার (৩০ জুন) দিনব্যাপী সংগঠনের কার্যালয় মহিউদ্দিন ম্যানশন-২ এ ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা ও বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)’র স্টাফ রিপোর্টার কাজী মোহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আমাদের নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ নাজমুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজের অসঙ্গতি তুলে ধরাই সাংবাদিকদের লক্ষ হওয়া উচিৎ। হলুদ সাংবাদিকতা পরিহার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান তিনি।

ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে অংশগ্রহণ করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনের আহবায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলোকিত সময়ের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম, বাংলাদেশ ক্রিড়ালেখক সমিতির সদস্য ও মুক্ত সংবাদ পত্রিকার সিনিয়র স্পোর্টস রিপোর্টার এবং দেশ কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: মোয়াজ্জম হোসেন রাসেল, সময়ের আলো পত্রিকার উপজেলা সংবাদদাতা ও কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম রসুল, স্বদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: কামরুল হাসান মোল্লা, দৈনিক সমাচার ও তরুণ কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আবুল কালাম খান, বাংলাদেশ কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত বলাকা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: সিরাজুল ইসলাম খান, সংবাদ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: ইকবাল হোসেন ভূইয়া, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি ফয়সাল দেওয়ান, সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনির আহম্মেদ, স্বাধীন সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত, স্বাধীন মত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আরফান উদ্দিন মীর উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button