খেলা

ভারতকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

হারারেতে রোমাঞ্চকর ম্যাচে ভারতকে ২ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। টসে হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে করেছিল ৬ উইকেটে ১৭০ রান। জবাবে ভারত করে ৬ উইকেটে ১৬৮ রান। এর ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজে জিম্বাবুয়ে ১-০-এ এগিয়ে গেল। এর আগে তিন ম্যাচ সিরিজে স্বাগতিক দল হোয়াইটওয়াশ হয়েছিল।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ৮ রান। হাতে উইকেট ছিল ৫টি। ধোনি পর্যন্ত ছিলেন ক্রিজে। এমন ম্যাচও তারা জয়ী হতে পারেনি। প্রথম বলে ধোনি নিয়েছিলেন মাত্র ১ রান। দ্বিতীয় বলে প্যাটেল বিদায় নেন। তৃতীয় বলে ধোনি নেন মাত্র ১ রান। চতুর্থ বলে কোনো রান হয়নি। পঞ্চম বলে ধাওয়ান নেন মাত্র ১ রান। শেষ বলে দরকার ছিল চার রান। কিন্তু ধোনি মাত্র ১ রান নিয়েই ক্ষান্ত থাকেন।

এর আগে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং অবস্থানে নিজে যান এলটন চিগুম্বুরা। জিম্বাবুয়ের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন চিগুম্বুরা। তিনি ২৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ২৬ বলের ইনিংসে ৭টি ছক্কা আর ১টি চার হাঁকান।

২১ বলে ৩০ রানের ইনিংস খেলেন ওয়ালের। ১৫ বলে ২৫ রান করেন মাসকাদজা। ১৯ বলে ২০ রান করেন চিভাভা। ১৮ বলে ২০ রান করেন সিকান্দর রাজা। এছাড়া আর বলার মতো তেমন রান পাননি জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানই। ভারতের হয়ে সবথেকে বেশি দুটো উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নিয়েছেন ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল এবং যজুবেন্দ্র চাহাল।

এই ম্যাচে ভারতের রেকর্ড ৫ খেলোয়াড়ের অভিষেক হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button