slider

নিয়ামতপুরে মোটরসাইকেল কিনে ক্র্যাচ কার্ডে ৫০ হাজার টাকা পেলেন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে টিভিএস মোটর সাইকেল কিনে ক্র্যাচ কার্ড ঘুষে নগদ ৫০ হাজার টাকা জিতে নিয়েছেন আব্দুস সালাম। উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর দামনাশপাড়া গ্রামের ছহির উদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সালাম।

জানা যায়, উপজেলার পারব্রীজ এলাকায় অবস্থিত টিভিএস শো-রুম এসএস মটরস থেকে আব্দুস সালাম একটি টিভিএস রাইটার ১২৫ সিসি মোটর সাইকেল ক্রয় করে। আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে টিভিএস কোম্পানী বিশেষ অফার ঘোষনা করে। সেই অফারের ক্র্যাচ কার্ড ঘুষে আব্দুস সালাম নগদ ৫০ হাজার টাকা জিতে নিয়েছেন।

আব্দুস সালাম তার প্রতিক্রিয়ায় জানান, আমি খুব খুশি, খুব আনন্দিত। এবারের ঈদ আমার জীবনের সেরা ঈদ উৎযাপন হবে। এরকম উপহার আমার জীবনে কোন দিন পাই নাই।

টিভিএস কোম্পানীর এসএস মটরস এর মালিক মোস্তাফিজুর রহমান সেন্টু বলেন, ঈদ উপলক্ষে বিশেষ অফার চলমান রয়েছে। ১ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার অফার রয়েছে। ভাবিচা ইউনিয়নের ভবানীপুর দামনাশপাড়ার আব্দুস সালাম ভাই সেই বিশেষ অফারে নগদ ৫০ হাজার টাকা পেয়েছেন। এলাকাবাসীকে জানাই, আপনারা আমার শো-রুমে আসেন এবং এই অফারটি গ্রহন করুন।

শেষে এসএস মটরস এর মালিক মোস্তাফিজুর রহমান সেন্টু আব্দুস সালামের হাতে নগদ ৫০ হাজার টাকা ও মোটর সাইকেল তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button