slider

সংসদ সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : গত ২৪ জুন দৈনিক যুগান্তর পত্রিকায় কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনসহ ১১ জনের নামে দুর্নীতি অনিয়ম সংশ্লিষ্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।

তিনি বলেন, যুগান্তরে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ১১ জনের পক্ষে পৃথক পৃথকভাবে আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ ছাপানোর জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। যুগান্তর কর্তৃপক্ষ প্রতিবাদ না ছাপালে সরাসরি আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিনসহ নিউজের সাথে জড়িতরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button