শেরপুর পৌরসভার ১২১ কোটি টাকার বাজেট ঘোষণা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
২৫ জুন রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১২১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার দুইশত ৯০ টাকার এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসিরুল ইসলাম নাহিদ। প্রস্তাবিত বাজেট বক্তৃতা পাঠ করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটন।
খাত ওয়ারী বাজেট পাঠ করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম।
প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কামাল হোসেন ও মোছা. নাজমা বেগম, ও পৌরসভার সকল কাউন্সিলরগন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, সহ-প্রশাসনিক কর্মকর্তা নূর ই আলম চঞ্চল সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল, জেলা পরিষদ সদস্য এড. ফারহানা পারভীন মুন্নি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।




