slider

মাধবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে “সংকট, অর্জন ও সুশাসনের ৭৪ বছরে” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার ২৩ জুন বিকাল বেলা উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতা-কর্মীরা। এরপর কেক কাঁটার মাধ্যমে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাধবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রীবাস সরকার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, যুবলীগ কর্মী ত্রিপুরারী দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন মিয়া সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button