slider

মানিকগঞ্জে প্রগতি লেখক সংঘের সভা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”বল চির উন্নত মম শির” বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা উদীচী কার্যালয়ে আজ সকালে সংগঠনের গত ২২ডিসেম্বর ২০২২ সম্মেলন পরবর্তী ২য় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় কেন্দ্রীয় কমিটি থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন কবি সিদ্দিক আহমেদ।

এজেন্ডা ভিত্তিক আলোচনায় সাধারণ সম্পাদক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের আলোকে আলোচনা করেন কল্পনা সুলতানা, জাকির হোসেন, তাপস কর্মকার, ভজন কৃষ্ণ বনিক, তানিয়া আফরোজ, কবি আতোয়ার রহমান, আলিনুর, সুভাষ সরকার প্রমুখ।

উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে নিয়মিত মাসিক সভা ও কবিতার আসরের আয়োজন, কবি ও লেখকদের সংক্ষিপ্ত পরিচিতি (বায়োডাটাসহ) প্রকাশনা প্রকাশ, বিভিন্ন দিবস কেন্দীক লিটল ম্যাগ/ ভাজ পত্র প্রকাশ, কেন্দ্রীয় ওয়েব পেজের সাথে লিংকেজ থাকা, মাসিক লেভি নিয়মিত দেয়া। এছাড়াও কমিটিতে কবি আনিসুর রহমান খান আলিনুর, সাংবাদিক পারভেজ বাবুল ও দিলরুবা নীলাকে কো অপ্ট করা হয়। আমরা লেখকের মুক্ত কলম চর্চা চাই এবং আইসিটি আইন বাতিল চাই, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণমুক্ত চেতনায় শিল্প সাহিত্য বিজ্ঞান ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে সাংগঠনিক তৎপর থেকে সকল প্রকার আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button