
ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলার বাড়াচান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন মাষ্টারের পিতা আব্দুল শহীদ(৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ১২টা ১০ মিনিটে বার্ধক্য জনিত কারনে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আনোয়ার মাস্টার তার পিতার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, স্ত্রী, নাতি, নাতনীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার আসর নামাজের পর অলিপুর মসজিদ মাঠে নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আব্দুল শহীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলার শিক্ষক মহল, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।




