slider

ঠাকুরগাঁও ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত, জরিমানা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২০ জুন) ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার, কলেজ বাজার, মেসার্স কৃষি বিতান কে ২০,০০০টাকা,
রেল ঘুন্টি রেললাইন সংলগ্ন মেসার্স সবজি বীজাগার কে ৩,০০০ টাকা, মেসার্স কৃষি বিতান-২,কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

ঐ দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button