sliderউৎসবশিরোনাম

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৯ জুন ঈদুল আজহা

পতাকা ডেস্ক : বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২৯শে জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯শে জুন বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button