slider
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে লালপুরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় লালপুর ত্রিমোহনী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন লালপুরের কর্মরত সকল সাংবাদিকরা।
এসময় বক্তরা সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এতে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আব্দুর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির সদস্য জামিরুল ইসলাম প্রমুখ।




