slider

ঘিওরে প্রবীণ ও দলিতদের চিকিৎসা সেবা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে প্রবীণ, প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের ব্যক্তিদের
নিয়ে আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার উপজেলার পয়লা ইউনিয়নের শ্রীদামনগর বাগদিপাড়ায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা
বারসিক ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মনির, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, ইউপি সদস্য
আকরাম প্রধান, বাগদি পাড়ার বাসিন্দা মমতা দাস, যুব সদস্য সজীব মিয়া প্রমূখ।

আলোচনা সভায় প্রবীণ নারী -পুরুষ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, দলিত জনগোষ্ঠীর মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button