slider

মানিকগঞ্জে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বারসিক ও আউটপাড়া কৃষক-কৃষাণী সংগঠনের যৌথ উদ্যোগে আউটপাড়া ফরমান আলীর বাড়ীতে আলোচনা সভা, বৃক্ষ বিতরণ এবং বৃক্ষ রোপন করা হয়।
আলোচনায় সভাপতিত্ব করেন আউটপাড়া কৃষক-কৃষাণী সংগঠনের সভাপতি জহুরা বেগম।
উন্নয়ন ও সমাজকর্মী গাজী শাহাদাত হোসেন বাদলের সঞ্চালনায় কর্মসূচির সূচনা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, সাবেক মেম্বার ও সভাপতি বাংলাদেশ কৃষক লীগ, বেতিলা মিতরা ইউনিয়ন মোঃ মনসুর আলী, সমাজ সেবক সামসুল ইসলাম, আব্দল জলিল, জেলা নারী উন্নয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার হোসেন, শ্যাময়েল হাসদা প্রমূখ।

আলোচনায় বক্তারা প্রবীণ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রবীণরা বিভিন্নভাবে শারীরিক, মানসিক ও পারিবারিক, সামাজিক বা অর্থনৈতকিভাবে নির্যাতিত হচ্ছে অবহেলিত হচ্ছে। বয়স্কদেরকে বোঝা মনে করা হয়। কিন্তু প্রবীণদের আমরা যত্ন নিলে বা ভালবাসলে বিভিন্ন দূর্যোগকালে তাদের মেধা ও দক্ষতায় দূর্যোগ মোকাবেলা করা সম্ভব। তাই আমরা নিজ পরিবার হতেই প্রবীণদের যত্ন নিবো।’

আসমা আক্তার বলেন, ‘বাচ্চাদের যেভাবে যতœ করি তেমনি আমাদের প্রবীণ পিতামাতা কেউ যত্ন করতে হবে। আমাদের বাবামাদের খোজ নিতে হবে তাদের কি প্রয়োজন তা জানতে হবে এবং তা তাদের দিতে হবে।’
সাবেক মেম্বর মোঃ মনসুর আলী বলেন, ‘প্রবীণ নির্যাতন দিন দিন বেড়েই চলেছে, সন্তান ও আত্মীয়দের মাধ্যমে প্রতিনিয়ত তারা শারীরিক নির্যাতনের স্বীকার হচ্ছেন। তিনি বলেন আমাদের অধিকার সম্পর্কে জানতে হবে। সন্তানদের পিতামাতা দেখাশোনা সহানুভূতি নয় তাদের দায়িত্ব। আজ যারা নবীন তারাও প্রবীণ হবে । তাই সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে প্রবীণ নির্যাতন বন্ধ করে প্রবীণদের ভালবাসতে বলেন।’
প্রবীণদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার প্রবীণবান্ধব সমাজ গঠনে জন্য ব্যক্তি, পরিবার, গ্রাম ও কমিউনিটি পর্যায়ে প্রবীণ নির্যাতন সম্পর্কে সচেতনতা তৈরী করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে সকলকে একটি করে দেশীয় ফলের গাছ বিতরণ করা এবং রোপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button