সেবামুখী সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:”সবাই মিলে তথ্য জানি, সেবামুখী সমাজ গড়ি ” এই স্লোগান নিয়ে আজ সিংগাইর পৌরসভার ঘোনাপাড়াতে বেসরকারি সংগঠন বারসিক ও ঘোনাপাড়া নারী উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে বাল্যবিবাহ,ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধসহ নারীর ক্ষমতায়নে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের (মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধি) সাথে কমিউনিটি পর্যায়ে সংলাপ ও পরিবেশবান্ধব বৃক্ষ বিতরন অনুষ্ঠিত হয়।
সংলাপ ও বৃক্ষ বিতরণ কর্মসূচীতে সংগঠনের সভাপতি সুইট চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার মুন্নীর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা রিনা আক্তার, প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর আলেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক সহকারী মো সালাউদ্দিন, বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা আছিয়া আক্তার। আলোচনায় আরও অংশগ্রহণ করেন সংগঠনের সম্পাদমন্ডলীর সদস্য উষা রানী দাস, রিয়া রানী দাস, দূর্গা রানী দাস, স্মৃতি রানী, কৈকি রানী, পঞ্চা নন্দ, হরিপদ, কেষ্ঠ দাস প্রমুখ।
বক্তারা বলেন আমরা সরকার সকল প্রকার সেবা ডিজিটাল করেছে। অনলাইন মাধ্যমে সকল তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনেক সেবা পাওয়া যায়।




