নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারো নাই – কামরুল ইসলাম এমপি

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : বিএনপির তথাকথিত আন্দোলনে মানুষ শরিক হয় না,তাদের প্রতি বাংলাদেশের মানুষের কোন শ্রদ্ধা নাই,কোন বিশ্বাস নাই, তাদের দীর্ঘদিনের অত্যাচার,নিপিড়নের কথা মানুষ যানে,তারা কোন অবস্থাতেই দেশের উন্নয়ন দিতে পারে নাই, অগ্রগতি দিতে পারে নাই,তারা দেশকে ধ্বংসের পথের দিকে নিয়ে গেছে, তারা গনতন্ত্র ধ্বংস করার, হত্যা করার চেষ্টা করছে কিন্তু তারা কোনভাবেই সফল হতে পারবে না।
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে তাদেরকে আসতেই হবে, ২০১৪ সালের নির্বাচনে আসে নাই তাদেরই ক্ষতি হয়েছে, ২০১৮ সালে নির্বাচনে এসে নির্বাচনের নামে তামাশা করেছে, এক আসন থেকে ৪ জন ৫ জন কে মনোনয়ন দিয়ে নির্বাচনে তামাশা করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এসব করে তাদেরই ক্ষতি হয়েছে,এবারো একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, নির্বাচন কমিশনকে সরকার কোনভাবেই প্রভাববিস্তার করবে না, এর পরেও যদি তারা নির্বাচনে না আসে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। নির্বাচন থেমে থাকবে না, সংবিধান সম্মতভাবে তারা না আসলেও নির্বাচন হবে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোন শক্তি কারো নাই,বিএনপি যদি নির্বাচনে না আসে তারপরেও বাংলাদেশে যথাসময়ে সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে।
শুক্রবার ৯জুন বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার কালিন্দী ইউনিয়ন ১,২,৩,৪,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট কামরুল ইসলাম এমপি ।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসান মোস্তান এর সভাপতিত্বে কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার,সাবেক মন্ত্রী ঢাকা – ২ আসনের সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী এহসান উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিব,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আলতাফ হোসেন বিপ্লব,সিনিয়র সহ সভাপতি হাজী শফিউল আজম খাঁন বারকু,জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলুল হক,থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কামরুল ইসলাম কামু,সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন,সদস্য ওয়াহিদুজ্জামান মিস্টার,হাজী মোঃ আনোয়ার হোসেন,হুমায়ুন গনি।
এছাড়াও সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের আহবায়ক মনির হোসেন,রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোলেমান জামান,শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনু,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ জিলহজ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ মনির হোসেন, থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল,কালিন্দী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হুমায়ুন কবির মামুন প্রমুখ
এসময় বালি দিয়ে চড়াইল খেলার মাঠ ভরাটে অবদান রাখার জন্য চড়াইল বাসীর পক্ষ থেকে এডভোকেট কামরুল ইসলাম এমপি কে সম্মাননা প্রদান করা হয়।



