প্রবাস

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের ইফতার মাহফিল

বাংলাদেশ কমিউনিটি মসজিদের সভাপতি আবু তাহের সরকার বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সন্তানদের নৈতিকতার ওপর টিকিয়ে রাখতে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামী সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের সন্তানরা এখান থেকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করছে।

ইসলামী জ্ঞানের আলোই আলোকিত করছে নিজেদের জীবন। কমিউনিটির স্বার্থে এ প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। অন্যথায় পরবর্তী প্রজন্ম ইসলামের সঠিক জ্ঞানার্জন থেকে বঞ্চিত হবে। এ সময় বক্তারা রমযানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রাঙ্কো বাংলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জালাল আহম্মেদ, সেন্টারের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক রেজাউল করীম, ইউ এম প্রেসিডেন্ট আনিস মুহাম্মদ, প্যারিস ভিশন সম্পাদক আবদুল মান্নান আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ফার্মাসিস্ট ফয়েজ আহমদ, এনামুল হক, নাজমুল হক, জাকির হোসেন ও আবদুল কুদ্দুস প্রমুখ।

সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button