slider

সখীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব আন্ত প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১ জুন) বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সখীপুর উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, সখীপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ ও গজারিয়া ইউনিয়নের স্ব স্ব ওয়ার্ডের ইউ পি সদস্যগণ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগণসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button