slider

হরিরামপুরে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুতায়িত হয়ে আলিম মিয়া (৩৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পাঁচ টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আলিম মিয়া (৩৫) যাত্রাপুর গ্রামের সিকিম আলীর ছেলে।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান, বিকেলে আলিম মিয়া গরুর ঘরে বিদ্যুৎ এর ক্যাবল টানানোর সময় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পেশায় তিনি ইজিবাইক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেশি পলাশ জানান, আলীম তিন সন্তানের জনক। ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে সংসার চালাতো আলীম। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেলো।

বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া জানান, বিকেল পাঁচ টার দিকে গরুর ঘরে বিদ্যুৎ এর তার টানানোর সময় বিদ্যুতায়িত হলে পরিবারের লোকজনসহ আমরা হরিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button