slider
তিতাসে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : তিতাসের জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। তিনি বলেন, উন্নয়ন ও গনতন্ত্রের জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন ভুইঁয়াকে বিজয়ী করতে এখন থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সকল পর্যায়ের লোকজনের সাথে দলের নেতাকর্মীদের সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করেন আব্দুর রহমান চেয়ারম্যান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন ভুইঁয়া।




