slider

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানু গ্রেফতার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আতিক উল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার মূল পরিকল্পনাকারী দীর্ঘদিন পলাতক থাকা মৃত্যদন্ডপ্রাপ্ত আসামী তাইজুল ইসলাম তানু’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০।

এবিষয়ে রবিবার (২৮ মে) বিকেলে র‌্যাব-১০ এর সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম বলেন গত ১০/১২/২০১৩ সালে বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিক উল্লাহ চৌধুরী তার ইউনিয়ন পরিষদের কাজের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার উদ্দেশ্যে তার নিজ বাসা থেকে বের হয়, ঐ দিন রাতে ভিকটিম আতিক উল্লাহ চৌধুরী বাসায় ফিরে না আসলে তার পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় পরে ভিকটিমের ছেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেন, থানায় থাকা অবস্থায় তার ছেলে সংবাদ পায় কোন্ডা ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দেয়াল পরে আছে উক্ত সংবাদ পেয়ে তার ছেলে উক্ত স্থানে গিয়ে আগুনে পুড়া বিকৃত অবস্থায় একটি লাশ দেখতে পায়, পুলিশের সহায়তায় লাশটি উলট পালট করে লাশের সাথে থাকা একটি এটিএম কার্ড ও ইউনিয়ন পরিষদের কাগজ পত্র দেখে আতিক উল্লাহ চৌধুরীর ছেলে তার বাবার লাশ বলে শনাক্ত করেন, পরবর্তীতে তার ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষে পুলিশ গুলজার ও তানু সহ মোট ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে উক্ত অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য প্রমানে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় গত ২/১২/২০২০ সালে আসামী ১) তাইজুল ইসলাম তানু ২) গুলজার, ৩) মোঃ জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, ৪) আহসানুল কবির ইমন, ৫) রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, ৬) শিহাব আহমেদ শিবু, ৭) মোঃ আসিফ’দের উক্ত হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত করেন এবং ১,৫, ৬ ও ৭ নং আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন, ইতিপূর্বে অন্যান্য আসামীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও উক্ত মামলার মূল পরিকল্পনাকারী তাইজুল ইসলাম তানু দীর্ঘ বছর আত্নগোপনে ছিলেন।

এবিষয়ে তিনি আরো বলেন গত (২৮ মে) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিক উল্লাহ চৌধুরী কে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার মূল পরিকল্পনাকারী দীর্ঘদিন পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী তাইজুল ইসলাম তানু কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১০ আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা শিকার করেছে এবং আতিক উল্লাহ চৌধুরী কে মুখ চেপে গলা ধরে গলা টিপে নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে মৃতদেহের পরিচয় গোপন করার জন্য তানুর নির্দেশে আসামীদের ব্যবহারিত মোটরসাইকেলের পেট্রোল মৃত আতিক উল্লাহ চৌধুরীর মৃত দেহে ছিটিয়ে দিয়ে মৃতদেহটি কে পুড়িয়ে ফেলে পালিয়ে যায় বলে শিকার করেছেন এছাড়াও গ্রেফতার হওয়া আসামী তানুর বিরুদ্ধে ১ টি অস্ত্র মামলা রয়েছেন বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button