slider

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : রাজশাহীতে বিএনপি নেতার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বুধবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব’র সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিএনপির কর্মসূচী চলাকালে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন।

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা, আনোয়ার হোসেন আনু, মুজিবুল কদর বাচ্চু, রুহুল আমীন, চিত্তরঞ্জন দত্ত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখন মুক্তিযুদ্ধের বিপক্ষীয় শক্তি বিএনপির নেতা আবু সাইদ চাঁদ নামের কুলাঙ্গার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়।এ সময় মাননীয়
প্রধানমন্ত্রীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হুমকিদাতাকে প্রচলিত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মুক্তিযোদ্ধারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button