slider

ওয়ারিং গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত ২, নিহত ১

মো: লিটন উজ্জামান, ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া জেলার ভেড়ামারার দক্ষিণ কেবিন ঘর সংলগ্ন মুন্না ইলেকট্রনিকে ২৩/০৫/২০২৩ মঙ্গলবার আনুমানিক বিকাল ৫ টার সময় দোকান মালিক মুন্না সহ দুই জন কর্মচারী সিয়াম ও সিজান ওয়ারিং মেরামত গ্যাস সিলিন্ডার দিয়ে প্রতিদিনের ন্যায় কর্মরত ছিলো। হঠাৎ ওয়ারিং গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ৩ (তিন) জন গুরুতর আহত হন। তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে তিন জন কে ভর্তি করলে। সিয়ামের শারিরীক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে রাস্তায় মারা যায়। সিয়াম (১১) ভেড়ামারা কাচারি পাড়া তাহাজের ছেলে । বাকি দুই জন মুন্না ও সিজান কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনের হাতে সাত চল্লিশ টি সেলাই দেওয়া হয়েছে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button