sliderবিনোদনশিরোনাম

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

পতাকা ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোটো পুত্রবধূ (কাজী অনিরুদ্ধর স্ত্রী) কল্যাণী কাজী আর নেই। শুক্রবার (১২ মে) ভোর সাড়ে ৫টায় কলকাতায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন অসুস্থ এবং বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

জানা গেছে, গত নভেম্বর থেকে কলকাতার যোধপুর পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি কল্যাণী। পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তায় কলকাতার মাল্টিসুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে যদিও অবস্থান উন্নতি হয়নি।

কল্যাণী কাজীর ছেলে অরিন্দম কাজী বলেন, এসএসকেএম হাসপাতালে মরদেহ রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন হাসপাতালে আসার কথা রয়েছে। তাদের দিকনির্দেশনায় মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন কল্যাণী।
নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে “সংগীত মহাসম্মান” পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক শোক বার্তায় বলেছেন ‘বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকালে তিনি কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে। তার প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button