শেরপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলাম

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : আগামী ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে।
৬মে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় থেকে শুরু করে হলদীবাটা চৌরাস্তা হয়ে ভারুয়া, আমতলী, ফাকরাবাদ, মানিককুড়া, হলদীগ্রাম, সন্ধ্যাকুড়া, রাংটিয়া ও শালচুড়া চৌরাস্তা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মি সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ গণসংযোগ ও পথসভা করেন।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা, মুক্তিযোদ্ধা সন্তান, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৩ বারের সফল ইউপি চেয়ারম্যান ও বর্তমানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন।
এ সময় বিভিন্ন পথ সভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য উত্তরাধিকার, গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও বাস্তবায়নের লক্ষে এবং শেরপুরের (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সর্বস্তরের জনগণকে একটি আধুনিক, উন্নত আসন উপহার দিতে আমি দলীয় মনোনয়ন পেতে এ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি এবং আমরা সকলেই একত্রিত হয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট সংগ্রহ করে সেই প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো ইনশাল্লাহ।
এসময় তিনি আরো বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন পেলে নির্বাচন করবো বলে শেরপুর-৩ আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেছি। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের প্রার্থীকে জয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি। দলের নেতাকর্মীদের ভালোবাসা, সমর্থন এবং শেরপুর-৩ আসনের আপাময় মানুষের সমর্থন এবং দোয়া রয়েছে আমার প্রতি। সেই কারণে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাবো বলে প্রত্যাশা করি।




