sliderরাজনীতিশিরোনাম

রাজনৈতিক দলের কাজ হচ্ছে হতাশাগ্রস্থ জনগনকে স্বপ্ন দেখানো—দিলারা চৌধুরী

পতাকা ডেস্ক : চার বছর আগে ২০১৯ সালের ২৭ এপ্রিলে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক উদ্যোগের সূচনা হয়েছিল। আজ ২৭ এপ্রিল ২০২৩ ইং বৃহস্পতিবার বিকাল চারটায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কার্যালয়ে আজ “জন আকাঙ্ক্ষার বাংলাদেশ” নামে যে রাজনৈতিক উদ্যোগের সূচনা হয়েছিলো তা নিয়ে উদ্যোক্তাদের এক স্মৃতিচারণ ও মিলনমেলার আয়োজন করা হয়।

এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার’ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী। নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে স্মৃতিচারণ করেন পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান কচি, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, বিএম নাজমুল হক, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, উদ্যোগের সাথে সম্পৃক্ত সংগঠক নাজমুল হুদা অপু, দুরুল হুদা মারুফ, ওবায়দুল্লাহ মামুন সহ সংশ্লিষ্ট সংগঠকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, আমাদের দেশের আপামর জনতা হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। মানুষের মধ্যে স্বপ্ন না থাকলে সে বাঁচে না, আজ বাংলাদেশের জনগণের সামনে কোন স্বপ্ন নেই। রাজনৈতিক দলগুলো এখন আর দেশের মানুষকে কোন স্বপ্ন দেখাতে পারছেনা। এই হতাশার মাঝে দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামক রাজনৈতিক উদ্যোগ যেখান থেকে জন্ম নেয় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দেশের জেলা, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও গণ-ইফতারের মতো জনবান্ধব কর্মসূচির মাধ্যমে আজ এবি পার্টি গণমানুষের রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। আমার দোয়া এবং শুভকামনা রইল।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, আমার মতো একজন ডাক্তারের রাজনীতি করার প্রয়োজন ছিল না কিন্তু যখন দেখি দেশের মানুষ শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের জন্য কিছু না করে কিভাবে থাকি এজন্যই রাজনীতি করি।

বিশিষ্ট আইনজীবি অ্যাড. তাজুল ইসলাম বলেন, ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামক রাজনৈতিক উদ্যোগ থেকে আমরা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছি এটি একটি অনন্য কাজ যা আজ বাংলাদেশকে নতুন করে পথ দেখাবে ইনশাআল্লাহ।

মজিবুর রহমান মন্জু বলেন, একটি রাজনৈতিক দল গঠন করা অত্যন্ত কঠিন। সংগঠকদের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে “জন আকাঙ্ক্ষার বাংলাদেশ” থেকে আজকের এবি পার্টি তৈরি হয়েছে। একটি রাজনৈতিক দল গঠনে জনগণের নিকট আস্থাভাজন বক্তব্য থাকতে হবে, ধৈর্য্যহারা হলে চলবেনা। আমরা দলের নিবন্ধন প্রক্রিয়ায় রয়েছি, ইন শা আল্লাহ নিবন্ধনের মাধ্যমে এবি পার্টি মাঠের রাজনীতির মূল খেলায় অংশ নিবে। আপনারা সবাই ধৈর্যের সাথে পার্টির অগ্রগতির পথে সম্পৃক্ত থাকবেন এই আহবান জানাই। তিনি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে এবি পার্টি গঠনে পার্টির প্রয়াত নেতা এরশাদ হোসেন সাজু’র অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসেন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মোস্তফা বিন মালেক, উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, জামালপুর জেলা সদস্য সচিব অধ্যাপক মাহবুব আলম, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরিফ, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ, মাসুদ জমাদ্দার রানা, প্রকৌশলী রফিকুল ইসলাম, নারী নেত্রী শীলা আক্তার, রাশিদা আক্তার মিতু, আমেনা বেগম, জেসমিন আক্তার মুক্তা, মহানগর নেতা আব্দুল হালিম নান্নু, শাহজাহান ব্যাপারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button