রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

রংপুর ব্যুরোঃ রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, রংপুর কর্তৃক আয়োজিত ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় ‘আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের রংপুর বিভাগী পরিচালক মোঃ ফজলুল কবীর । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, সিভিল সার্জন ডা: মো: জাহাঙ্গীর কবির, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার,রংপুর মোছাঃ সুলতানা রাজিয়া। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, সাংবাদিকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



