slider

মান্দায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থী আত্মহত্যা

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আশা মুনি (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে । সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রী উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃধা পাড়ার মৃত নাসের উদ্দিনের নাতনী এবং ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের ভ্যানচালক আক্কাস আলীর মেয়ে ।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আশার নানার মৃত্যুর পর থেকে দীর্ঘদিন যাবৎ তারা স্ব-পরিবারে তার নানার বাড়িতেই অবস্থান করতো। কিন্তু আজ হঠাৎ করেই সবার অগোচরে আশা মুনি তার নানার বাড়িতে শয়নঘরে তালার তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে জীবিতাবস্থায় সতীহাটের জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে লেখাপড়া করত এবং দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল বলে স্থানীয়রা জানান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button