slider

দ্রুতবেগে চলছিল মোটরসাইকেল, ছিটকে পড়ে ৩ কিশোর নিহত

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা-কলমাকান্দা সড়কের খারনৈ ইঊনিয়নের বউবাজারে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ জন।

শনিবার (২২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কলমাকান্দা উপজেলার পূর্বজিগাতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আবু বক্কর (১৪), আব্দুল মান্নানের ছেলে মাসুদ মিয়া (১৫) এবং বামনগাঁ গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া (১৫)। স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের খারনৈ ইউনিয়নের টেংখালী বউবাজারের কাছে দ্রুতবেগে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।

কলমাকান্দা থানার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতবেগে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতরা কলমাকান্দা হাসপাতালে চিকিৎসারত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button