slider

সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী স্মরণের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) পৌরশহরের একটি অভিযাত রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক সাংসদ এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মতিউর রহমান পীর, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মী, নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত জজ কোর্ট সিলেট এর পিপি রাশিদা খানম লাকী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনি হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান লিমন, অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ সালমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মির্জা রাকিব আহমদ সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকসার পাঠানসহ প্রমুখ।

ইফতার মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ বস্ত্র ও পোশাক উপকরণ বিতরণ করা হয় এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল’র পক্ষ থেকে দেশের সর্বস্তরের যুবসমাজকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ফজলে রাব্বী স্মরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button