হাতিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল ও নবীন বরণ

হানিফ সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় হাতিয়া স্টুডেন্ট ফোরাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ-২৩ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে হাতিয়া স্টুডেন্ট ফোরাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি জুয়েল উদ্দিন হেলাল এর সভাপতিত্বে, হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভেসর তোফায়েল আহমেদ, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী তাসরিফা সুলতানা জলি, স্বত্তাধিকারী হাতিয়া ওভারসিজ, মোঃ আকতার হোসেন, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, হাতিয়া স্টুডেন্ট ফোরামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জামসেদুল ইসলাম রাফি। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া অফিসার হারুন আর রশিদ কাজল, সাবেক সভাপতি মাকছেদুর রহমান সাংবাদিক সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের মাঝে হাতিয়া স্টুডেন্ট ফোরাম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।এছাড়া এ স্টুডেন্ট ফোরামকে কিভাবে আরও দক্ষ করে তোলা যায়, সে বিষয়ে ধারনা দেন। ও আমন্ত্রণিত অতিথিদের কে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট তুলে দেন। পরে মুনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া করা হয় এবং ইফতার সামগ্রী তুলে দেন।




