slider

নাটোরে অসহায় মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দিলেন শহিদুল ইসলাম বকুল এমপি

নাটোর প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার স্বরুপ নাটোরে নিজ অর্থায়নে ২৭ হাজার অসহায় পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা এবং ঈদের নতুন কাপড় প্রদান করেছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লালপুরের গোপালপুর রেলগেট এলাকায় সাধারণ মানুষের মাঝে এই সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। পরে তিনি লালপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন। এসময় লালপুর-বাগাতিপাড়া আসনের প্রত্যেকটি ইউনিয়নের ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সহায়তা, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। ঈদের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলার মানুষ কেউ না খেয়ে থাকবে না। কেউ ঘর ছাড়া থাকবে না। আমার এই পিছিয়ে পড়া জনপদে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই আমার নিজ অর্থায়নে এই সেবা প্রদান করার চেষ্টা করছি। এসময় ঈদে অসহায় পরিবারগুলোকে সাধ্যমত সহযোগীতা করার জন্য সমাজের বিত্তশালীদের প্রতিও আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button