slider

ঘিওরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)র সভাপতিত্বে ও পৃষ্ঠপোষকতায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়ার সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আক্কাস আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, ঘিওর উপজেলা বিএনপির সেক্রেটারি এডভোকেট ওয়াজেদ আলী মিষ্টার, ঘিওর উপজেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলীম মনোয়ার, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, শিবালয় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাকিম আলী মাষ্টার, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানজিন আরেফিন শাহীন, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: শহীদ, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাইদ ডন, ঘিওর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ সবুজসহ বিএনপি ও সকল অংগসংগঠনের নেতা ও কর্মীরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button