slider

১৩ হাজার পরিবারে উপহার বিতরণ করলেন এমপি দূর্জয়

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের ব্যক্তিগত উদ্যোগে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার অস্বচ্ছল ১৩ হাজার মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ করেন।

বুধবার বিকালে ঘিওর ডি, এন, পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার, দৌলতপুর আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ্যাডঃ আজিজুল হক প্রমুখ।

সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী আগামী দিনগুলো আপনাদের জন্য উৎসর্গ করেছে। প্রধানমন্ত্রীর আমলে দেশের যে উন্নয়ন হয়েছে। তা অন্য কোন সরকারের আমলে হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button