কেরানীগঞ্জে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারনের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ উপহার বিতরণ করেছে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১.৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ইয়ামিনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সদস্য মো: হুমায়ন গনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো: জিলহজ।
সভাপতির বক্তব্যে মো: ইয়ামিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারের নিজস্ব অর্থায়নে প্রায় ১ হাজার পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করছি,সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই আয়োজন,তিনি আরো বলেন আমাদের সমাজে প্রতিটি বিত্তশালী ব্যক্তি যদি অসহায়দের পাশে দাড়ায়, তাহলে অভাব বলতে কোন শব্দ থাকতো না, প্রতিটি অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটে উঠতো।




